ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • অনলাইনে নতুন ভোটার, এসএমএসে দেয়া হচ্ছে এনআইডি নম্বর

    অনলাইনে নতুন ভোটার, এসএমএসে দেয়া হচ্ছে এনআইডি নম্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা প্রতিরোধী টিকা নিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর লাগবে। যাদের বয়স হয়েছে কিন্তু এনআইডি কার্ড করেননি, তাদের নতুন এনআইডি করার সুযোগ দিচ্ছে অনুবিভাগটি।

    এখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে নতুন এনআইডি করা এবং অনলাইন থেকে কার্ড প্রিন্টসহ যাবতীয় সেবা পাওয়া যাচ্ছে। কঠোর বিধিনিষেধে স্বল্প সংখ্যক জনবল দিয়ে জন সাধারণের কাছে এনআইডি সেবা দিতে সচেষ্ট ভূমিকা পালন করছেন অনুবিভাগটির মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর।

    এ কে এম হুমায়ুন কবীর বলেন, করোনা মহামারির এসময়ে এনআইডি সেবা পেতে মানুষ যাতে ভোগান্তিতে না পরেন সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন শিফটে অফিস করছেন। অত্যাবশ্যকীয় সার্ভিস দিয়ে যাচ্ছি।

    ডিজি বলেন, অনলাইনে ভোটার হলেই এনআইডি নম্বর মোবাইলে এসএমএস পাঠানো হয়। মানুষ এসএমএস দেখেই বুঝতে পারেন তাদের এনআইডি হয়ে গেছে। মোবাইলে এসএমএসের বিষয়টি আগে থেকেই ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে এটা কাজ করছিল না। আমাদের টেকনিশিয়ানরা বিষয়টির সমাধান করেছে।

    প্রসঙ্গত, এখন থেকে নতুন ভোটারদের মোবাইল নম্বরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর এসএমএসের মাধ্যমে চলে যাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ