ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা
  • বাংলাদেশকে প্রথমবারের মতো ভ্যাট দিয়েছে ফেসবুক

    বাংলাদেশকে প্রথমবারের মতো ভ্যাট দিয়েছে ফেসবুক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সরকারের কোষাগারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের রিটার্ন দিয়ে প্রথমবারের মতো প্রায় আড়াই কোটি টাকা জমা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। চলতি মাসেই ফেসবুকের পক্ষে প্রাইস ওয়াটার হাউস কুপারস বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এই ভ্যাট রিটার্ন জমা দেয়।

    ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক সিটিব্যাংক এনএর মাধ্যমে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়। বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছে প্রথম ভ্যাট রিটার্ন পেল বলে জানিয়েছে ভ্যাট বিভাগ।


    গত ১৩ জুন ফেসবুক ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে। ফেসবুক ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো গুগল, আমাজন ও মাইক্রোসফট। অনাবাসী প্রতিষ্ঠান বলতে বোঝায়, বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু কার্যালয় নেই। গত ২৩ মে গুগল ও ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। আর ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়।

    জানা গেছে, অ্যামাজন ও গুগল ইতিমধ্যে ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে। কর্তৃপক্ষ তাদের আবেদনে সাড়া দিয়েছে। এই দুটি প্রতিষ্ঠানসহ মাইক্রোসফটও আগামী আগস্ট থেকে রিটার্ন দেবে বলে জানা গেছে।


    অনাবাসী প্রতিষ্ঠানগুলো (যাদের এ দেশে স্থায়ী কার্যালয় নেই) এ দেশে বিজ্ঞাপন প্রচারসহ নানা ধরনের সেবা দিয়ে থাকে। এসব সেবা নিয়ে গ্রাহকেরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকেন। তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখে। ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানের অর্থ পাঠানোর অনুমতি দেয় না। ভ্যাট নিবন্ধন নেওয়ার ফলে প্রতিষ্ঠান কত টাকার সেবা বিক্রি করেছে, সেই তথ্যসহ যাবতীয় আয়-ব্যয়ের তথ্য জানিয়ে ভ্যাট রিটার্ন দিতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ