ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপনে অর্থায়ন করছে ভারত

    ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপনে অর্থায়ন করছে ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে অর্থায়ন করছে ভারত। এ তথ্য জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগামী দিনে দেশের আইসিটি সেক্টরে ভারতের সহযোগিতা আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    মঙ্গলবার (২৭ জুলাই) ‘আইসিটিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সম্প্রসারণ’ শীর্ষক এক ভার্চুয়াল সভায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।


    সভায় প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 

    তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পরে নানা অমীমাংসিত সমস্যার দ্রুত নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত হয়েছে। বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের ১২ জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত অর্থায়ন করছে।’

    পলক বলেন, ‌‘এ বছরের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (বিডিসেট) নামক একটি প্রকল্প স্থাপনে ভারত অনুদান দেবে মর্মে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।’

    পলক আরও বলেন, ‘এ সমঝোতার আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও আইসিটি শিল্পের বিকাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ২৫ কোটি টাকা ভারতীয় অনুদান দেওয়া হবে। এই প্রকল্পে মোট ৬১.০২৫৯ কোটি টাকা ব্যয় করা হবে। যার বাকি অংশ (৩৬.০২৫৯ কোটি টাকা) সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।’

    প্রতিমন্ত্রী বলেন, ‘এখান থেকে আগামী দুই বছরে প্রায় আড়াই হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করবে। ইন্টারনেট অব থিংস, মেশিন লার্নিং, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এক্সটেনডেড রিয়ালিটি ও অন্যান্য উচ্চতর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ৩০ জনকে ছয় মাসের জন্য ভারতে আইসিটির ওপর উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠানো  হবে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ