ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ভুয়া অফারে ক্লিক করলেই হারাতে পারেন ডিভাইসের নিয়ন্ত্রণ

    ভুয়া অফারে ক্লিক করলেই হারাতে পারেন ডিভাইসের নিয়ন্ত্রণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৃহিনী তামান্না তান্নি নিয়মিত ফেইসবুক ব্যবহারকারী। প্রতিদিনকার মতই ফেসবুক চালানোর সময় বন্ধুর দেওয়া একটি লিংকে ঢুকে দেখলেন কয়েক মিনিটে তিনি জিতে যেতে পারেন আইফোন। সেই সুযোগ হাতছাড়া না করতেই কয়েকটি ধাপ অনুসরণ করে এগিয়ে গেলেন।

    আরেহ বাহ, নোটিফিকেশন এলো তামান্নার মোবাইলে মাত্র ২০জন বন্ধুকে এই লিংকটি শেয়ার করলেই সে জিতে যেতে পারে পুরস্কার। তাই আর দেড়ি না করে সে লেগে গেলো শেয়ার কর্মে। ব্যস, নিজের অজান্তেই তামান্না হয়ে গেলেন একজন স্প্যামার। আর এভাবেও একজনের থেকে অন্যজনের সোশাল মিডিয়া ইনবক্সে স্প্যাম বা ফিশিং লিংকগুলো ছড়িয়ে যাচ্ছে।

    সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া এসব লোভনীয় অফারের ফাদে পা দিয়ে নিজের গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি হাতে বা ঘরে থাকা স্মার্ট ডিভাইসের নিয়ন্ত্রণও হারাতে পারেন ব্যাবহারকারী। যার মাশুল খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে।

    সাম্প্রতিক সময়ে দেখা যায় দেশীয় ও আন্তর্জাতিক বেশ কিছু ব্র্যান্ডের নামে নানা লোভনীয় অফার বা উপহার জিতে নেওয়ার সুযোগ সংবলিত পোষ্ট লিংক ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ নানা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শেয়ার করা হচ্ছে। এসব লিংকে ক্লিক করলেই দেখা যাচ্ছে কয়েকটি ধাপে এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এগিয়ে যাওয়ার এক পর্যায়ে ব্যবহারকারীকে উপহার জেতার সম্ভাবনা প্রবল এমন একটি বার্তা প্রদর্শন করা হচ্ছে। এরপর নতুন একটি লিংক জেনারেট করে বলা হচ্ছে সেই লিংকটি ২০ জন বন্ধুকে থবা ৫টি গ্রুপে শেয়ার করতে। তাহলেই পুরস্কার জিতে নিতে পারবেন। তবে এখন পর্যন্ত এসব পুরস্কার কেউ হাতে পেয়েছেন তেমনটি নিশ্চিত করা যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ