ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • কাশী বিশ্বনাথ মন্দিরকে জ্ঞানবাপী মসজিদের জমিদান

    কাশী বিশ্বনাথ মন্দিরকে জ্ঞানবাপী মসজিদের জমিদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তর প্রদেশে হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর প্রকল্পের জন্য জমি দিয়েছে বেনারসের জ্ঞানবাপী মসজিদ কর্তৃপক্ষ। তার বদলে নিকটবর্তী আরেকটি জমি পেয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

    মন্দির কর্তৃপক্ষকে দেয়া জমিটি বাবরি মসজিদ ধ্বংসের সময় পুলিশকে কন্ট্রোলরুম বানানোর জন্য লিজ দিয়েছিল মসজিদ পরিচালনা কমিটি। তবে, এই জমিটি বেশ কয়েক বছর আগে কাশী বিশ্বনাথ মন্দিরের তরফে করিডর প্রকল্প নির্মাণের জন্য চাওয়া হয়েছিল।

    মন্দিরকে দেয়া জমিটির পরিমাপ ১,৭০০ বর্গফুট। বদলে যে জমিটি মসজিদকে দেয়া হয়েছে তার মাপ ১০০০ বর্গফুট। যদিও দু’টি জমিখণ্ডেরই বাজারমূল্য সমান। কাশী বিশ্বনাথ মন্দিরকে দেয়া জমিটির অবস্থান মসজিদ থেকে প্রায় ১,৫০০ মিটার দূরে।

    মসজিদের কেয়ারটেকার তথা অনজুমান ইনতেজামিয়া মসজিদের যুগ্ম সম্পাদক এস এম ইয়াসিন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, জ্ঞানবাপী মসজিদের তিনটি জমিখণ্ড রয়েছে। একটিতে মূল মসজিদ, দ্বিতীয়টিতে দুই উপসানালয়ের মাঝে যাতায়াতের অংশ, যা ঘিরে বিরোধ। তৃতীয় অংশটি বাবরি মসজিদ ধ্বংসের পর নিরাপত্তা দেখভালের জন্য অনির্দিষ্টকালজুড়ে জেলা প্রশাসনকে দেয়া হয়েছিল।

    সবদিক খতিয়ে দেখে এই তৃতীয় অংশটিই এবার মসজিদের তরফে মন্দির কমিটিকে দেওয়া হয়েছে করিডর নির্মাণের জন্য। জ্ঞানবাপী মসজিদ কর্তৃপক্ষ গত ৮ জুলাই জমি হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করে। পুলিশের কন্ট্রোল রুম ওই জমি থেকে সরিয়ে নেয়া হবে বলে জানানো হয়েছে।

    কাশীবিশ্বনাথ মন্দির ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির প্রধান সুনীল বর্মার দাবি, ওই জমি মসজিদের কোনো কাজেই লাগছিল না। তাই সেটি আদলবদল করা হয়েছে। এক্ষেত্রে দু’টি জমিরই দাম সমান। মসজিদ যে জমিটি আমাদের দিয়েছে সেটি এখন শ্রী কাশীবিশ্বনাথ বিশেষ অঞ্চল উন্নয়ন বোর্ডের আওতাধীন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ