ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • মসজিদে নববীতে ১০ দিনে ২৯ লাখের বেশি ইফতার বিতরণ

    মসজিদে নববীতে ১০ দিনে ২৯ লাখের বেশি ইফতার বিতরণ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজানের প্রথম ১০ দিনে মদিনার মসজিদে নববীতে ২৯ লাখের বেশি ইফতার বিতরণ করা হয়েছে। বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবকের সহযোগিতায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।


    পবিত্র রমজানের শুরু থেকেই ইবাদত-বন্দেগিতে মুখর মসজিদে নববী প্রাঙ্গণে ইফতার আয়োজনেও ছিল ব্যাপক প্রস্তুতি। সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, রমজানের প্রথম ১০ দিনে এখানে মোট ২৯ লাখের বেশি ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


    এই কার্যক্রম বাস্তবায়নে ১২ হাজার ৯৫ জনের বেশি নারী-পুরুষ স্বেচ্ছাসেবক অংশ নেন। তারা শৃঙ্খলা রক্ষা, দিকনির্দেশনা, সচেতনতামূলক কার্যক্রম ও মানবিক সহায়তাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

    এদিকে মসজিদে নববী কর্তৃপক্ষ জানায়, মসজিদে নববীর অতিথি সেবা কেন্দ্রগুলোর মাধ্যমে ৮৮ হাজার ৯০০ জনের বেশি দর্শনার্থীকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়েছে।


    কর্তৃপক্ষ রমজানজুড়ে আগত মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তাদের মতে, পবিত্র এ মাসে দর্শনার্থীদের আরাম, নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি জোরদার রাখা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ