ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • কোরবানির মাংস বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে খাওয়ানো যাবে?

    কোরবানির মাংস বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে খাওয়ানো যাবে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এই ঈদের মাহাত্ম কোরবানিতে। অর্থাৎ পশু কোরবানির মাধ্যমে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ ব্যতিত অন্য কোনো উদ্দেশ্যে পশু জবাই করলে কোরবানি হবে না।

    কোরবানির কয়েকদিনের মধ্যে অনেকেই বিয়েসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তাতে কোরবানির মাংস খাবার হিসেবে পরিবেশন করা হয়। আবার অনেককে বলতে শোনা যায়, এবার গরু বড় দেখে কিনতে হবে। কুরবানির পর অনুষ্ঠান আছে।

    এভাবে নিয়ত করে কোরবানি করলে তা শুদ্ধ হবে না। কারণ, এতে মাংস খাওয়া ও অনুষ্ঠান সম্পন্ন করার নিয়তে পশু জবাই হয়ে যাচ্ছে। তাছাড়া আল্লাহর বিধান পূর্ণ করার জন্য এ কোরবানি করা হচ্ছে না। বরং আত্মীয়দের খাওয়ার জন্য পশু জবাই করা হচ্ছে।

    তবে যদি আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে কোরবানি করে থাকে, আর এরপর সেই মাংস দিয়ে অনুষ্ঠানের মেহমানদারি করে তাহলে শুদ্ধ হবে। আবার মেহমানদারদের খাওয়ানোও বৈধ হবে।

    পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন- এগুলোর (কোরবানির পশুর) গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর মহত্ত্ব ঘোষণা কর এ কারণে যে, তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। (সুরা হজ : আয়াত ৩৭)

    পরিশেষে, কোরবানির মাংস দিয়ে মুমিন মুসলমান বিয়েসহ যে কোনো বৈধ অনুষ্ঠানই উদযাপন করতে পারবেন। কিন্তু এ উদ্দেশ্যে কোরবানি দেওয়া যাবে না। কোরবানির উদ্দেশ্য থাকবে শুধু মহান আল্লাহর সন্তুষ্টি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ