ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • স্বাস্থ্যবিধি মানায় করোনায় আক্রান্ত হননি কোন হাজি 

    স্বাস্থ্যবিধি মানায় করোনায় আক্রান্ত হননি কোন হাজি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে হজের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় হজযাত্রীদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আরব নিউজের। 

    গতকাল মঙ্গলবার (২০ জুলাই) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সৌদির হজ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। হজের কার্যাবলি পালনে হাজিরা স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক সব পদক্ষেপ অনুসরণ করছেন বলে তাঁরা জানিয়েছেন। 

    সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল আবদ আল আলি জানিয়েছেন, এখন পর্যন্ত হজযাত্রীদের কারো করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য সুরক্ষামূলক পদক্ষেপ অনুসরণ করায় হজের কার্যাবলি নিরাপদভাবে অনুষ্ঠিত হয়েছে।

    গত ১৭ জুলাই থেকে সৌদিতে অবস্থানরত ৬০ হাজার হজযাত্রী নিয়ে হজের কার্যক্রম শুরু হয়েছে। এদের মধ্যে ১৫০ টি দেশের নাগরিক রয়েছে বলে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। 

    এদিকে করোনা সংক্রামণ রোধে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক সব পদক্ষেপ অনুসরণ করে হজের কর্মসূচী বাস্তবায়ন করায় সৌদি সরকারকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচ ও)-এর মহাসচিব আন্তোনিও গুতেরেস। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ