ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে চীনের সাইবার হামলা 

    মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে চীনের সাইবার হামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলা চালিয়েছে চীন। এতে বিশ্বব্যাপী ১০ লাখ সার্ভারের এক-চতুর্থাংশের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যা এ বছরের শুরুর দিকে চালানো হয়।

    চীনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ।

    ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ইইউ প্রথম একটি বিবৃতি দিয়ে জানায়, এই সাইবার হামলা হয়েছে চীনা ভূখন্ড থেকে।

    আর যুক্তরাজ্যের দাবি, চীনের রাষ্ট্রীয়ভাবে নিযুক্ত হ্যাকাররা এই সাইবার হামলার জন্য দায়ী। চীনের বিরুদ্ধে অভিযোগ তোলা অন্য দেশগুলোর মধ্যে আছে, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও কানাডা। তবে চীন আগে থেকেই হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করে আসেছে।

    ক্যালিফোর্নিয়ার ভারপ্রাপ্ত অ্যাটোর্নি রেন্ডি গ্রোস ম্যান জানান, বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি সংস্থা এবং বিশ্ববিদ্যালয় গুলোকে নিশানা করে হ্যাকিং অভিযান চালিয়ে আসছে চীন। এ জন্য তাদের চার নাগরী ও তিন নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার হামলার বেশ কিছু অভিযোগ রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ