ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • সীমিত পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু

    সীমিত পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভিড মহামারির মধ্যেই দ্বিতীয় বারের মতো শুরু হচ্ছে পবিত্র হজ। স্থানীয় সময় ১৭ জুলাই সন্ধ্যা থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। গত বছরের মতো এবারও সীমিত পরিসরে, কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নিচ্ছেন মুসল্লিরা।

    ২০২০ সালের মতো এবারও হজের সুযোগ পাচ্ছেন না অন্যান্য দেশের মানুষ। তবে সৌদি আরবে বসবাসরত দেশটির নাগরিক ও বিদেশি বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। করোনার আগে প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ এ সুযোগ পেতেন।


    বড় ধরনের স্বাস্থ্য জটিলতা নেই এমন ব্যক্তিদেরই অনুমতি দেওয়া হয়েছে। অনুমতিপ্রাপ্তদের সবাই কোভিড ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ নিয়েছেন। হাজিদের একজন আমিনা আল জাজিরাকে বলেন, ‘এ বছর হজ পালন করতে যাওয়া অল্প কিছু মানুষের মধ্যে একজন হতে পারে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।’

    এবার প্রথমবারের মতো পুরুষ অভিভাবক ছাড়া হজের নিবন্ধন করার সুযোগ পেয়েছেন সৌদি নারীরা।

    শনিবার সন্ধ্যায় হজের আনুষ্ঠানিকতা শুরুর আগ থেকেই মক্কায় আসতে শুরু করেন অনুমতিপ্রাপ্ত হাজিরা। এদিন সকাল থেকেই তাদের স্বাগত জানাতে শুরু করে মসজিদুল হারাম কর্তৃপক্ষ। মসজিদে প্রবেশে করে মহান রবের সন্তুষ্টির জন্য পবিত্র কাবা ঘর তাওয়াফ করেন হাজিরা।

    আগামী ১৯ জুলাই আরাফার দিন পালিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। পরদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পশু কুরবানি দেবেন হাজিরা।

    ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি হচ্ছে হজ। আর্থিক সামর্থ্য রয়েছে, এমন মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ