ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • জুয়ার আসর থেকে জামাই-শাশুড়িসহ ১০ জন গ্রেপ্তার

    জুয়ার আসর থেকে জামাই-শাশুড়িসহ ১০ জন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে জুয়ার আসর পরিচালনার অভিযোগে জামাই-শাশুড়িকে আটক করা হয়েছে। বাকি ৮জন জুয়া খেলতে গিয়েছিলেন।

    শুক্রবার (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তার ১০ জনের মধ্যে শাশুড়ি ফরিদা বেগম (৫০) ও তার মেয়ের জামাই আব্দুর রহিম (৪০) জুয়ার আসর পরিচালনা করতেন। জুয়া খেলতে গিয়ে গ্রেপ্তার বাকিরা হলেন, আব্দুল হক বাবুল (৪২), মো. কবির (৪০), মিন্টু হাওলাদার (২৭), জাফরুল্লাহ (৪৯), আনোয়ার হোসেন (৫০), মিজানুর রহমান পারভেজ (৪৫) ও বদিউল আলম (৪৭)।

    ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ফরিদা বেগম দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসাতেন এবং তার মেয়ের জামাই আব্দুর রহিম মোগলটুলিসহ আশপাশের এলাকা থেকে গরীব-শ্রমজীবী মানুষ সংগ্রহ করে জোয়ার আসরে নিয়ে আসতেন। এসময় নগদ ২ হাজার ৭২৫টাকা এবং জুয়ার খেলার সরঞ্জাম তিন সেট তাস জব্দ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ