ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মিতু হত্যা : তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

    মিতু হত্যা : তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরের পাঁচলাইশ থানায় মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় পলাতক ৩ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    আজ সোমবার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।

    আসামিরা হলেন- মো. কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা (৪০), এহতেশামুল হক ওরফে ভোলাইয়া (৪১) ও মো. খায়রুল ইসলাম ওরফে কালু (২৮)।

    মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, মিতু হত্যা মামলায় ৩ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে গেল ৫ জুলাই আবেদন করা হয়েছিল। আজ সোমবার ভার্চুয়াল আদালত শুনানি শেষে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আদেশ দিয়েছেন। ৩ আসামি পলাতক রয়েছে। এর মধ্যে এহতেশামুল হক ভোলা জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছে।

    উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় গুলি ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। এ ঘটনার পর নগরের পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়, যার বাদী ছিলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। গেল ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ