ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • পল্লীবন্ধু এরশাদ গরিব-দুঃখী মানুষকে পছন্দ করতেন

    পল্লীবন্ধু এরশাদ গরিব-দুঃখী মানুষকে পছন্দ করতেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের মহান সংস্কারক প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর রুহের মাগফিরাত কামনা করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ গরিব-দুঃখী মানুষকে পছন্দ করতেন, ভালোবাসতেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি সবসময় গরিব-দুঃখী মানুষকে নিয়ে ভাবতেন, উনাদের কল্যাণের জন্য অস্থির থাকতেন। 

    শুক্রবার সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর রুহের মাগফিরাত কামনায় জাতীয় মহিলা পার্টির উদ্যোগে পার্টির পক্ষকালব্যাপী কর্মসূচির ৯ম দিনে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

    অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, ৯ বছরের শাসনামলে তিনি গরিব-দুঃখী ও অসহায়দের জন্য গুচ্ছগ্রাম, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দিয়ে শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ও ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছিলেন। প্রয়াত পল্লীবন্ধু দেশের নাগরিকদের এতই ভালোবাসতেন যে, কুয়েত-ইরাক যুদ্ধের সময় আটকে থাকা বাংলাদেশিদের নিজ উদ্যোগ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন। এ রকম একজন দেশ ও জনদরদী রাষ্ট্রনায়ককে আজ আমরা হারিয়ে ফেলেছি যা কখনোই পূরন হওয়ার নয়। 

    এ সময় জাতীয় মহিলা পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, দেশবাসী ও জাতীয় পার্টি পরিবারের সবার কাছে পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ