ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা
  • ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

    ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অপারেশন ডে‌ভিল হান্ট ফেজ-২ এর অ‌ভিযানে ভোলায় ‌নি‌ষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালমান গোলদারকে (৩০) আটক করেছে কোস্টগার্ড ও পু‌লিশ। আটক সালমান গোলদার ভোলা সদর উপজেলার ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক।

    রোববার রাত ১০টার দিকে কোস্টগার্ড দ‌ক্ষিণ জোনের মি‌ডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম তথ্য নি‌শ্চিত করেন।

    তি‌নি জানান, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে রোববার বিকেল ৩টার দিকে ভোলার শহরের কা‌লি বা‌ড়ি রোর্ড এলাকায় কোস্টগার্ড ও পুলিশ যৌথ অ‌ভিযান পরিচালনা করেন। এ সময় ভোলা সদর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদারকে আটক করেছে।

    তি‌নি আরও জানান, আটক ছাত্রলীগ নেতাকে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ