ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড
  • ভাণ্ডারিয়ায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১

    ভাণ্ডারিয়ায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‎পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. আলীম খান (৪৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নম্বর  ভিটাবাড়িয়া ইউনিয়নের স্থানীয় উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
    ‎
    এ বিষয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

    সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এসময় উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের স্থানীয় ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মানাধীন ইট সলিং রাস্তার সামনে গেলে মো. আলীম খাঁন নামে ঐ ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাকে আটক করে। 

    পরে তার দেওয়া তথ্য মতে তাহা বসত ঘরের নিজ শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশী পিস্তল,  একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
    ‎
    পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান বলেন, গত রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিদেশী অস্ত্রসহ মো. আলীম খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ