ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • বরিশালে আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ

    বরিশালে আদালত বর্জন করে আইনজীবীদের বিক্ষোভ
    আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আইনজীবীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে আদালতের সব কার্যক্রম বর্জন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

    আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সভাপতি লিংকনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আইনজীবীরা। এ সময় আদালতের সব কার্যক্রম বন্ধ রাখেন তারা।


    এ ছাড়া আদালতের আইনজীবী ভবন তালাবদ্ধ, ওকালতনামা বিক্রি বন্ধ এবং আইনজীবী সহকারীরাও (মুহরি) হাজিরা দেবেন না বলে জানান আন্দোলনরত আইনজীবীরা।

    এদিকে, আইনজীবীদের কর্মসূচিতে দুর্ভোগে পড়েছেন বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে আসা বিচারপ্রার্থীরা। বিচার প্রার্থীরা জানান, আদালতে বিভিন্ন মামলায় হাজিরাসহ নানা কাজে তাদের আদালতে আসতে হয়েছে। কিন্তু আইনজীবীদের আন্দোলনের কারণে তারা তাদের কাজ সম্পন্ন করতে পারছেন না।

    আন্দোলনরত আইনজীবীরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত মামলা প্রত্যাহার ও সভাপতির  মুক্তি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। তাদের এই দাবির সঙ্গে আদালতের আইনজীবীর সহকারীরাও সমর্থন জানিয়েছেন বলে জানান তারা।

    মঙ্গলবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের জামিন মঞ্জুরকে কেন্দ্র করে আদালত বর্জন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। ওইদিন দুপুরে আদালতের কার্যক্রম শুরু হলে এজলাসে হট্টগোল করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

    এ ঘটনায় বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার আদালত কক্ষে ভাঙচুর ও বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১২ জনের নাম উল্লেখ এবং ৮ জনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।

    বুধবার বেলা ১২টায় বরিশাল আইনজীবী সমিতির অ্যানেক্স ভবন থেকে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    গ্রেফতারের পর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানের জামিনের জন্য আইনজীবীরা আবেদন করলে মেট্রোপলিটন আদালতের বিচারক জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর পরপরই সব আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা।

    আদালতে সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন