ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

    গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে নাদিরা আক্তার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার  রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

    ময়না তদন্তের জন্য নাদিরার মরদেহ সোমবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  নাদিয়া বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিযনের চরআলগি গ্রামের মো. মন্টু মিয়ার মেয়ে। 

    এ ব্যাপারে নিহত নাদিরার বাবা মন্টু মিয়া বাদী হয়ে গৌরনদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। 

    বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. আলাউদ্দিন নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিপারিক কলহের জের ধরে নাদিরা কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করছেন।  ময়না তদন্তের রিপোর্ট  না আসা পর্যন্ত মৃত্যুর বিষয়ে কিছু বলা সম্ভব নয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ