ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • চরফ্যাসনে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

    চরফ্যাসনে করোনায় ক্ষতিগ্রস্ত  পরিবারের মাঝে নগদ অর্থ  বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভিট-১৯ ক্ষতিগ্রস্ত ২শ পরিবার কে নগদ ১ হাজার  টাকা  করে ২ লাখ  অর্থ  বিতরণ করেছেন জিন্নাগড়  ইউনিয়নের চেয়ারম্যান  মোহাম্মদ হোসেন মিয়া। বৃহস্পতিবার  সকাল  ৯ টা থেকে এ টাকা বিতরণ করা হয়। প্রতি পরিবার কে ১ হাজার টাকা করে দেওয়া হয়।

    এ সময় ট্যাগ অফিসার মোঃ কামাল হোসেন, ইউনিয়ন  আওয়ামীলীগ  সভাপতি  মোঃ ইয়ারুল্লাহ, সাধারণ সম্পাদক  সিরাজুল ইসলাম , ইউনিয়ন পরিষদের  সচিব মোঃ বশির উল্লাহ, ইউপি সদস্য মোঃ সুমন মোল্লা উপস্থিত ছিলেন।

    উপকার ভোগী আলমগীর বলেন,  এ বিপদ মুহূর্তে  সরকার আমাদের কে নগদ ১ হাজার টাকা  দেওয়ায় আমি বেশ উপকৃত হয়েছি। সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার  প্রতি কৃতজ্ঞতা  জানান।

    জিন্নাগড়  ইউনিয়নের চেয়ারম্যান  মোহাম্মদ হোসেন মিয়া বলেন,  করোনার এই বিপদে সরকার গরীব অসহায় দূস্থ আমার ইউনিয়নের  ২ শ মানুষ কে এই নগদ টাকা দিয়েছেন।  এই সরকার গরীব মানুষের সরকার। উপকার ভোগী স্বপ্না রানী দাস বলেন, আমাদের কে সরকার এই টাকা দিয়ে বিশেষ উপকার করেছেন। প্রত্যেকেই মাস্ক পড়ে এ টাকা গ্রহন করতে হয়েছে। চেয়ারম্যান  মোহাম্মদ হোসেন  মিয়া বলেন,  প্রয়োজন ছাড়া কোন মানুষ  ঘর থেকে বের হবেন না।সবাই কে মাস্ক পড়তে হবে।  বার বার হাত ধোয়ার জন্য বলেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ