ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • দুস্থদের ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী : তোফায়েল আহমেদ

    দুস্থদের ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী : তোফায়েল আহমেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য যা করেছেন তা আগে কখনও করেননি। তিনি গরিব মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন।

    রোববার (৪ জুলাই) ভোলা সদরের পূর্ব ও পশ্চিম ইউলিশা ইউনিয়নের ‘করোনা মহামারি সতর্ককরণ’ মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    তিনি আরও বলেন, সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থা করেছেন তিনি। প্রত্যেকটা মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে চলে সেই নির্দেশ দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী হিসাবে যা যা করার দরকার তিনি তাই করেছেন।

    তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী যাদের জমি নেই ঘর নেই, তারা যাতে ঘর পায় তিনি সেই ব্যবস্থাও নিয়েছেন। প্রত্যেক মানুষ যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থা তিনি নিয়েছেন। করোনাকালীন সবাই প্রধানমন্ত্রীর নিদের্শ পালন করবেন।

    জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীর সভপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মো. কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ