ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • চরফ্যাসনে কৃষকের কান কামড়ে নিল প্রতিপক্ষরা 

    চরফ্যাসনে কৃষকের কান কামড়ে নিল প্রতিপক্ষরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমিতে ধানের বীজ বপন করার সময় প্রতিপক্ষের হামলায় কান হারালেন বরগা চাষি মজিদ চৌকিদারের ছেলে হাসান। শনিবার সকাল ১১ টার সময় দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    বরগা চাষি মজিদ চৌকিদার এর ছেলে শাহআলম জানান, ভোলার চর নাংলা পাতা এলাকার জনৈক ব্যক্তির জমি পিতা দীর্ঘ বছর যাবৎ বরগা চাষি হিসেবে চাষাবাদ করে আসছেন। 

    প্রতিবছরের মতো চাষ শেষে বীজ বপন করতে আলাউদ্দিন চৌকিদার এর নেতৃত্বে শফিউল্লাহ শফু, তুহিন(ওরফে) হিরন,রাকিব,শরিফ,মোছলেউদ্দিন, নাসিমা রড দা লাঠি শোটা নিয়া অতর্কিত হামলা চালিয়ে হাসানও তার পিতা মজিদ চৌকিদারকে পিটিয়ে আহত করে হাসানের কান কামড়ে নিয়ে যায় । 

    হাসানের ডাক চিৎকারে সোলেমান, লোকমান,ইউসুফ ঘটনা স্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে, চরফ্যাসন ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়ে। এলাকা বাসি সূত্র জানা গেছে, উক্ত জমি আলাউদ্দিন বাহিনী বন্দোবস্ত সূত্রে দাবী করলে বরগা চাষির মালিক সহকারী কমিশনার (ভূমি) চরফ্যাশনে আবেদনের প্রেক্ষিতে আলাউদ্দিন গং উক্ত জমি নিদাবী দিয়ে বলেন, কে বা কারা এই জমি তার নামে বন্দোবস্ত নিয়েছেন তা তিনি জানেন না।

    আলাউদ্দিন চৌকিদার  জানান, পৈতৃক সম্পত্তি নিয়া পরিকল্পিত ভাবে এঘটনা ঘটিয়েছে। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুন অর রশীদ জানান, আহতদেরকে চিকিৎসা  নেয়ার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চরফ্যাসন ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শোভন বশাক জানান, এখন পর্যন্ত জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ