বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১

বরিশাল নগরীর কালিজিরা এলাকা থেকে এক মাদক ব্যসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কালিজিরা বাজার আব্দুল আউয়াল হাওলাদারের ওয়ার্ক সপ’র সামনে থেকে তাকে আটক করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল।
আটককৃত হল বরগুনার পাথরঘাটা থানাধীন রুপদন, কাটাখালি গ্রামের মোহাম্মদ হুমায়ুন কবির বাদশার ছেলে মো. কামরুজ্জামান বাবু (৩৪)।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিজিরা বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় কামরুজ্জামান বাবুকে আটক করে তার কাছ থেকে দেড় কেজি গাঁজা ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার রাতে কাউনিয়া এলাকার হাওলাদার সড়ক থেকে ৫ মাদকসেবিকে আটক করে পুলিশ। পরে ডোপ টেস্ট পূর্বক সংক্ষিপ্ত বিচার শেষে শনিবার আদালত তাদের তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
এইচকেআর