ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম

পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার 

পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পর্নোগ্রাফি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ও ডাকাতি, অস্ত্র, মাদকসহ ১৪ মামলার পলাতক আসামি সরোয়ার হোসেন জনি ওরফে মনুকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

তিনি বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন জোড় মসজিদ সংলগ্ন হাওলাদার সড়ক এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

তিনি জানান, গ্রেপ্তার সরোয়ার হোসেন জনি ওরফে মনুর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ ১৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

এছাড়া তাকে মহানগরীর কাউনিয়া থানায় ২০২০ সালে দায়ের হওয়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে এ দণ্ডের পরও আসামি সরোয়ার হোসেন জনি ওরফে মনু দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানাটি নগরীর কাউনিয়া থানায় জারি আছে। 

মো. শাহরিয়ার রিফাত অভি জানান, পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের নিমিত্তে র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান।

যার পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ এর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামির অবস্থান নিশ্চিতপূর্বক অভিযান পরিচালনা করে উজিরপুর থানা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের ওই কর্মকর্তা।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ