ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি   

    মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি   
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেসের দরজায় ছিটকিনি লাগানো কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

    পরবর্তীতে এতে কেমিস্ট্রি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়েন।

    শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাতিমতলায় এসংঘর্ষের ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন একটি মেসে দরজায় ছিটকিনি লাগানো নিয়ে গত বৃহস্পতিবার সমাজবিজ্ঞান বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সৈকতের সঙ্গে অর্থনীতি বিভাগের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সোভন ও আজমের কথা-কাটাকাটি হয়। 

    জুনিয়র শিক্ষার্থী হয়েও জ্যেষ্ঠ শিক্ষার্থীকে ছিটকিনি লাগাতে বলার জেরে এ বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, কথাকাটাকাটির একপর্যায়ে সৈকতকে গালাগাল করে মেস থেকে বের করে দেওয়া হয়।
      
    সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দাবি, বৃহস্পতিবার রাতে অর্থনীতি ও কেমিস্ট্রি বিভাগের কিছু শিক্ষার্থী তাদের বিভাগের শিক্ষার্থীদের বাসায় তল্লাশি চালায় ও তালাবন্ধ করে রাখে। পরবর্তীতে বিষয়টি সমাধান ও তালা খোলার বিষয়ে পদক্ষেপ নিতে প্রক্টরকে জানানো হলেও কার্যকর সমাধান মেলেনি। শুক্রবার বিকেলে ছাতিমতলার একটি দোকানে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষ বসলে সেখানে নতুন করে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়। 

    এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশ্রাফুল বলেন, গতকাল  আমরা জানতে পারি যে গতকাল রাত ১২টা একটার দিকে ইকোনোমিকস ও ক্যামেস্ট্রি বিভাগের কিছু শিক্ষার্থী আমাদের সমাজ বিজ্ঞান বিভাগের সৈকতসহ আমাদের বিভাগের বিভিন্ন শিক্ষার্থীর বাসায় তল্লাশি চালায় এবং তালা বদ্ধ করে রাখে। এঘটনা প্রক্টরকে জানালে প্রক্টর বলে তোমরা তোমাদের বিভাগের পোলাপান নিয়ে তালা খুলেটা দাও। 

    সন্ধ্যার দিকে বিভাগের শিক্ষার্থীরা মিলে তালা খুথে গিয়ে একটা পেরেক মারা দেখে মাড়ির মালিককে ডাকি। তখন বাড়ি ওয়ালা নামাজে থাকায় ওই ম্যাসের আরিফ ভাইকে ডাকতে গেলে তিনি উচ্চ ভাষায় কথা বলে। 

    আমরা তখন নিচে থেকে উপরে চলে যায়। আমরা তখন মিমাংসা করবে বলে উভয় পক্ষ থেকে ৫জন বসে  করে মিমাংসা করবে বলে আমরা চলে আসি। এর বিশ্ববিদ্যালয়ের সামনে ইসলামি ব্যাংকের নিচে বসে থাকা অবস্থায় ক্যামেস্ট্রি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা আমাদের উপর হামলা চালায়।

    ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন মুঠোফোনে জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

    বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ