ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি
  • বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা

    বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উদ্দীপনা ও ভক্তিপূর্ণ আবহ বৃদ্ধিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে বরিশালে। শ্রীকৃষ্ণের পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষ্যে আয়োজিত মহাসমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখরিত হয়ে ওঠে গোটা নগরী।

    শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর ঐতিহ্যবাহী লাইন রোডের মোড়ে এক সংক্ষিপ্ত মহাসমাবেশের আয়োজন করা হয়। কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির উপদেষ্টা রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার  উদ্বোধন করেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

    সমাবেশে ‍এমপি মজিবর রহমান সরোয়ার বলেন, বরিশাল যুগে যুগে অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই পুণ্যভূমিতে আবহমানকাল ধরে সকল ধর্মের মানুষ একে অপরের আনন্দ-বেদনায় পাশে দাঁড়িয়ে পূর্ণ স্বাধীনতায় নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সৌহার্দ্য ও ঐক্যের ধারা আমাদের মূল শক্তি, এবং যেকোনো মূল্যে আমরা তা ভবিষ্যতেও অক্ষুণ্ণ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

    উদ্বোধনী বক্তব্য শেষে লাইন রোডের মোড় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে নগরীর বিভিন্ন মন্দির, সামাজিক-ধর্মীয় সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত হাজারো ভক্ত অংশগ্রহণ করেন। ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের মনোমুগ্ধকর প্রতিমা, সুসজ্জিত ট্যাবলো, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হরে কৃষ্ণ নামসংকীর্তন এবং খোল-করতালের ধ্বনিতে রাজপথ মুখরিত করে তোলেন। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

    শোভাযাত্রায় অংশ নেওয়া সনাতন ধর্মাবলম্বী ভক্তরা জানান, জগতে যখনই অধর্ম, অন্যায় ও অসত্যের প্রাধান্য ঘটে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে মানবকল্যাণে ধরায় আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। বর্তমান বিশ্ব ও সমাজের যাবতীয় অস্থিরতা দূর করে সবার জন্য শান্তি, মঙ্গল ও সুরক্ষার জন্য তারা পরমেশ্বরের কৃপা প্রার্থনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ