ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা 

    বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উদ্যোগে বাবুগঞ্জের চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
     
    বৃহস্পতিবার অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) মার্জিয়া রহমান।

    এ সময় উপস্থিত ছিলেন, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন, চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ। 

    সভায় কমিউনিটি পুলিশিং প্লাটফর্মের মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে  মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ, পারিবারিক কলহ, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিবারণ ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় করে সবাইকে সচেতন করা হয়। 

    এছাড়াও স্থানীয়দের সমন্বয়ে বাজার কমিটি গঠন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পাহারাদার নিয়োগে উপস্থিত সকলকে উদ্ভুদ্ধ করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ