ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা 
  • সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত 

    সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে গত ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    বরিশাল আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মিলন হাওলাদার জানান, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি সাগর উত্তাল রয়েছে। এ কারণে মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে গভীর সাগরে না যেতে সতর্ক করা হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে বরিশালসহ উপকূলীয় এলাকায় আরও বৃষ্টিপাত হতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ