ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি

     ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের লক্ষ্যে সমন্বিত ফিজিবিলিটি স্টাডি প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

    এ প্রকল্পের কাজ বাস্তবায়নে শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ও শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিমিটেডের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

    বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক ড. হাফিজ আশরাফুল হক। শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মুহাম্মদ আরিফুল ইসলাম।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক, দপ্তর প্রধান, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাসহ শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিমিটেডের ম্যানেজার ও আর্কিটেক্টরা উপস্থিত ছিলেন।

    ফিজিবিলিটি স্টাডি প্রকল্পের আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, মাস্টার প্ল্যান ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নসহ বিভিন্ন ধরনের জরিপ ও ভৌত সমীক্ষা পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নকে অধিকতর পরিকল্পিত, টেকসই ও সময়োপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সম্ভাব্যতা যাচাই এই সমীক্ষার অন্যতম উদ্দেশ্য।

    শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত এ প্রকল্প বাস্তবায়ন করছে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এ ফিজিবিলিটি স্টাডি প্রকল্পের কাজ ই-জিপির মাধ্যমে শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিমিটেডকে প্রদান করা হয়েছে।

    চুক্তি শেষে উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেন, এ সমীক্ষার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের জন্য বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে। 

    এর ফলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার পথ সুগম হবে।

    তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজের অগ্রগতি নিশ্চিত করার অনুরোধ জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ