ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি 

    ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি 
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামি আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার সভাপতি মাহমুদুল হোসাইন অলিউল্লাহর শাশুড়ি শাহানাজ বেগম (৬০) মারা গেছেন। ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই সংসদ সদস্য নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গত কয়েকদিন আগে তিনি (শাহানাজ বেগম) জ্বরে আক্রান্ত হন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন। তবে একদিনের মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন (বৃহস্পতিবার) রাত ১২টার দিকে তিনি মারা যান।

    স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা বরগুনায় ১০ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। আর মৃত্যু হয়েছিল ৬৮ জনের। এ বছর জেলাটিতে এখন পর্যন্ত ৯৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ