ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • সরকারি ব্রজমোহন কলেজ বার্ষিকী-২০২৬ “অনুরণন” এর মোড়ক উন্মোচন

    বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার

    বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘সরকারি বিএম কলেজ কেবল বরিশালের নয়, সমগ্র বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র।

    শনিবার বিএম কলেজের প্রকাশনা বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ বার্ষিকী-২০২৬ “অনুরণন” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি আরও বলেন, ‘ঐতিহ্যবাহী দক্ষিণ বাংলার সর্বোচ্চ বিদ্যাপীঠ, জ্ঞানালোক  ছড়ানোর বাতিঘর, সরকারি ব্রজমোহন কলেজ থেকে “অনুরণন” নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে এজন্য আমি অত্যন্ত আনন্দ গর্বিত।

    তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। বিএম কলেজের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসা দাবিদার। সরকারি বিএম কলেজ কেবল বরিশালের নয়, সমগ্র বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র।

    এসময় সরকারি বিএম কলেজের ঐতিহ্যবাহী প্রকাশনাটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।

    সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদসহ অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

    এসময় প্রধান অতিথি মজিবর রহমান সরোয়ার আরও বলেন, ১৮৮৯ সালে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত কর্তৃক বিএম কলেজ প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ জনপদের শিক্ষার আলো বিস্তারে অবিস্মরণীয় অবদান রেখে চলছে। দেশভাগ, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে এই কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

    তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে বহু কৃতি সন্তান দেশ ও বিদেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করেছেন। যে বিদ্যাপীঠ জ্ঞান, মানবিকতা ও স্বপ্নের বীজ আমার অন্তরে রোপন করেছে, সেই কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি আজও গর্ব ও ভালোবাসা অনুভব করি।

    ম্যাগাজিন প্রকাশনা শিক্ষার্থীদের মনের সুপ্ত প্রতিভা বিকাশের একটি অনন্য ক্ষেত্র। শিক্ষার্থীদের কলম থেকে স্বৈরাচার- ফ্যাসিবাদ মুক্ত সমাজ গঠন, দেশ প্রেম, সাম্য এবং মানবিকতার জয়গান ফুটে ওঠে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ