ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা

    শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিসহ নানা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরে করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের আসার খবরে আগে থেকে রাজধানীর শিক্ষাভবন মোড়ে অবস্থান নেয় পুলিশ। এসময় শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখের যাত্রা আটকে দিতে পুলিশকে ব্যারিকেডে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করতে দেখা যায়।

    বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শিক্ষাভবন মোড়ে এমন চিত্র দেখা গেছে।

    এসময় ব্যাড়িকেডের পেছনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জলকামান থাকতেও দেখা গেছে।

    বিকেল ৩টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা এসে ব্যড়িকেডের সামনে অবস্থান নেয়। তবে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা ও কোনো স্লোগান দিতে দেখা যায়নি।

    এর আগে তিন দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে তারা সায়েন্স ল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন।

    শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ