ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ম্যাজিস্ট্রেট দেখেই পগারপার বৌভাতের অতিথিরা

    ম্যাজিস্ট্রেট দেখেই পগারপার বৌভাতের অতিথিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডে লকডাউন অমান্য করে কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠানের আয়োজন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার বারৈয়াঢালার টেরিয়াইল বাজারে অবস্থিত রাখী কমিউনিটি সেন্টারে এই অভিযানকালে কমিউনিটি সেন্টারের মালিক ও বিয়ের বরকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শাহাদাত হোসেন। এ সময় পুলিশ ও ম্যাজিস্ট্রেট দেখে ১০ মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অতিথিরা।

    ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন জানান, লকডাউনে বিয়ে, বিবাহোত্তর অনুষ্ঠানসহ সব ধরণের জমায়েত নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার টেরিয়াইল বাজার এলাকায় অবস্থিত রাখী কমিউনিটি সেন্টারে স্থানীয় ফেদাইনগর গ্রামের সূর্য মোহন নাথের পুত্র সুজন চন্দ্র নাথ এর বৌভাত অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে তিনি বুধবার বিকাল ৩টায় সেখানে অভিযান পরিচালনা করে রাখী কমিউনিটি সেন্টারের মালিক হোসেন আলী ভূঁইয়াকে ১০ হাজার টাকা ও বর সুজন চন্দ্র নাথকে ১০ হাজার টাকা জরিমানা করেন। শেষে সবাইকে কমিউনিটি সেন্টার ত্যাগ করার জন্য ১০ মিনিট সময় দেন। এই সময়ের মধ্যে সংশ্লিষ্টরা কমিউনিটি সেন্টার ত্যাগ করে চলে যান।

    ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন আরো বলেন, লকডাউনে কোথাও এ ধরনের কোনো জমায়েত হতে দেব না। কোনো জমায়েতের খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যহত থাকবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ