ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার মে মাসে সড়ক ঝরেছে ৬২২ প্রাণ, মোটরসাইকেলে মৃত্যু ২৩১ বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী
  • মে মাসে সড়ক ঝরেছে ৬২২ প্রাণ, মোটরসাইকেলে মৃত্যু ২৩১

     মে মাসে সড়ক ঝরেছে ৬২২ প্রাণ, মোটরসাইকেলে মৃত্যু ২৩১
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মে মাসে সারাদেশে মোট ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত ও ১৬৫২ জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত এবং নৌ-পথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১৫ জন আহত ও ৭ জন নিখোঁজ রয়েছেন।

    বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

    শনিবার (১৩ জুন) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    দুর্ঘটনার পরিসংখ্যান
    মোট সড়ক দুর্ঘটনার মধ্যে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত ও ২১৯ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ০৫ শতাংশ।

    বিভাগীয় পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে (১৮০টি) এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (২৭টি)।

    আক্রান্তদের পরিচয়
    দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে ১২১ জন পথচারী, ১১৩ জন পরিবহন শ্রমিক, ১৩৯ জন চালক ও ৯৬ জন শিক্ষার্থী ছাড়াও আইশৃঙ্খলা বাহিনীর সদস্য, নারী, শিশু, চিকিৎসক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের পরিচয় মিলেছে।

    দুর্ঘটনার কারণ ও যানবাহনের চিত্র
    মে মাসে সংঘটিত মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৩০ শতাংশ ছিল গাড়িচাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা এবং ৪২ দশমিক ০৮ শতাংশ মুখোমুখি সংঘর্ষ ছিল।

    দুর্ঘটনার পেছনে ৯টি প্রধান কারণ চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি
    জাতীয় মহাসড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচল। রোড সাইন ও সড়কবাতির অভাব। সড়কের নির্মাণ ত্রুটি, ভাঙা রাস্তা ও বৈরী আবহাওয়া। অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা। উল্টোপথে যানবাহন চালানো, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে ঝুঁকিপূর্ণ যাতায়াত।

    যাত্রী কল্যাণ সমিতির ১১ দফা সুপারিশ

    সড়ক দুর্ঘটনা রোধে সংগঠনটি ১১টি সুপারিশ পেশ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা ও প্রযুক্তি নির্ভর সড়ক ব্যবস্থাপনা। চালকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স দেওয়া নিশ্চিত করা। গুরুত্বপূর্ণ মহাসড়কে ফুটপাত ও সার্ভিস লেন নির্মাণ। সড়কে চাঁদাবাজি বন্ধ করে চালকদের বেতন ও কর্মঘণ্টা সুনিশ্চিত করা। বিআরটিএ-এর সক্ষমতা বৃদ্ধি এবং পরিবহন খাতে মালিক-শ্রমিক সমিতির একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করা। যাত্রী কল্যাণ সমিতি সতর্ক করে জানিয়েছে, সংবাদপত্রে প্রকাশিত তথ্যের বাইরেও অনেক ছোট-বড় দুর্ঘটনা থেকে যায়, যার ফলে প্রকৃত হতাহতের সংখ্যা প্রতিবেদনের চেয়ে কয়েকগুণ বেশি হতে পারে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ