ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গাজায় ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে ইসরায়েলের বাধা

    গাজায় ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে ইসরায়েলের বাধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজার সরকারের হিসেব অনুযায়ী, ১১ দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় ২২০০ ঘর পুরোপুরি ধ্বংস হয়েছে আর ৩৭ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ যুদ্ধবিরতির এক মাস পার হলেও এখনো খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। এই ক্ষতিগ্রস্ত ঘর গুলো সংস্কার এবং পুনর্নির্মাণে বাধা দিচ্ছে ইসরায়েল।

    জার্মানী সংবাদ মাধ্যম ডয়েচভেলের বরাতে জানা যায়, গাজা সরকারের হিসাব অনুসারে, ১১ দিনের ওই যুদ্ধে ইসরায়েলের হামলায় উপত্যকার অন্তত ২ হাজার ২০০ ঘর পুরোপুরি ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩৭ হাজার। গত ২১ মে মূলত মিশর ও কাতারের সধ্যস্থতায় যুদ্ধ থামাতে রাজি হয় ইসরায়েল ও হামাস৷ যুদ্ধবিরতির আলোচনার সময় মধ্যস্থতাকারী দুই দেশ গাজায় ধংস ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং রাস্তাঘাট নির্মাণে ৫০০ মিলিয়ন ডলারের অর্থ সহায়তার প্রস্তাব রাখে৷

    এদিকে হামাসের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে ইসরায়েল। ইসরায়েলের দাবি গাজাবাসীর জন্য সংগ্রহ করা অর্থের সিংহভাগ তারা অস্ত্র কেনায় ব্যয় করে হামাস। ইসরায়েলের সন্দেহ, ঘরবাড়ি নির্মাণের জন্য ৫০০ মিলিয়ন ডলার পেলে তার বড় অংশ এ কাজেই ব্যয় করবে হামাস।


    গত মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েলিদের নির্বিচার হামলায় অন্তত ২৫৭ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৬৬ শিশুও রয়েছে। বিপরীতে ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলে প্রাণ হারান বিদেশিসহ ১৩ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ