ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
  • বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২

     বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার জেলে আহত এবং দুই জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) গভীররাতে পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। জেলে ও ট্রলার মালিকের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

    নিখোঁজ জেলেরা হলেন- চরদুয়ানী ইউনিয়নের আজিজ বয়াতির ছেলে মো. হিরু বয়াতি ও বেলায়েত গাজীর ছেলে জসিম গাজী। তাদের ট্রলারে ১৪ জন জেলে ছিলেন।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মনির আকনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। ঠিক এমন সময় অপর একটি ট্রলার জালে পেঁচিয়ে যায়।

    এ নিয়ে এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেদের ওপর অন্য ট্রলারের জেলেদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে হলে অপর ট্রলারের (নাম বিহীন) আরও দুটি ট্রলারসহ জেলেদের ডেকে এনে মনির আকনের ট্রলারের জেলেদের ওপর ট্রলারের শিকল ছুড়ে মারলে চার জেলে আহত হন এবং দুই জেলে ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হন। ট্রলারের মালিক ও মাঝি মনির আকন বলেন, আমরা গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফবি মুন্না নামের একটি ট্রলিং আমাদের জালের ওপর উঠে যায়। বাধা দিলে তারা হামলা করে

    তিনি আরও বলেন, আমরা ট্রলার সরিয়ে নেওয়ার চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যেই আরও তিনটি ট্রলিং আমাদের ঘিরে ফেলে।

    পরে তারা ট্রলারে উঠে শিকল ছোড়ে এবং মারধর করে।  মনিরের অভিযোগ, হামলাকারীরা ট্রলার থেকে চার থেকে পাঁচ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। শুধু তাই নয়, তারা ট্রলারের জালও কেটে নিয়ে গেছে। 

    আহতরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ