ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ইফতার মাহফিলে গিয়ে আওয়ামী লীগের সাবেক এমপি আটক

    ইফতার মাহফিলে গিয়ে আওয়ামী লীগের সাবেক এমপি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম ঢাকায় একটি ইফতার মাহফিলে যাওয়ার পর তাকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

    শাহ আলমের ছেলে মো. সাগর জানান, তার বাবা এক ইফতার মাহফিলে যোগ দিতে শনিবার বিকালে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গেলে লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে।

    এ সময় উত্তেজনা তৈরি হলে লোকজন রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বাবাকে থানায় নিয়ে যায়।

    এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার এসআই মনির বলেন, লোকজন ধরে তাকে পুলিশের কাছে দিয়েছে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। তাকে থানাতেই রাখা হয়েছে।

    তবে কোনো মামলায় শাহ আলমকে গ্রেপ্তার দেখানো হচ্ছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ সদস্য।

    শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ