ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম

মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি

মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার তালতলীতে সাগর মোহনায় ভেসে আসা প্রায় সাড়ে ২২ কেজি ওজনের একটি বিশাল সামুদ্রিক কোরাল মাছ ধরা পড়েছে। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তালতলী উপজেলার ফকিরহাট নামক এলাকা সংলগ্ন সাগর মোহনায় মান্নান খান নামে স্থানীয় এক জেলে বিশাল আকৃতির ওই কোরাল মাছটি ভাসতে দেখেন।

জানা যায়, সকালে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে যান তালতলী উপজেলা ফকিরহাট এলাকার জেলে মান্নান খান। এসময় বড় আকৃতির একটি মাছ সাগরে ভাসতে দেখেন। সন্দেহ হলে কাছে গিয়ে জাল ফেলেন এবং মাছটি টেনে তুলে দেখেন এটি সামুদ্রিক কোরাল। মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধার কাছে ১৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করেন জেলে মান্নান।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জাগো নিউজকে বলেন, ভেসে আসা কোরাল মাছটি ধরা পড়েছে শুনেছি। তবে মাছটি প্রথমে অন্য কোনো জালে আঁটকে আহত হতে পারে। অথবা কোনো জালে আঘাত পেয়ে মারা গিয়ে ভেসে উঠতে পারে। এছাড়াও বয়সের একটা বিষয় আছে যেহেতু মাছটি অনেক বড়। তবে সাগরের বিশাল পরিধির মধ্যে কোনো বিষক্রিয়ার কারণে এমন ঘটনা ঘটার কথা নয়। এমন হলে এর আশপাশে আরও অনেক মাছ মারা যেত।
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ