ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইয়াবাসহ পিবিআই’র কর্মকর্তা আটক

    ইয়াবাসহ পিবিআই’র কর্মকর্তা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ক্রসিং এলাকা থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক মো. মাসুদ রানাকে আটক করেছে র‌্যাব। রবিবার (২৭ জুন) দুপুরে তাকে আটক করার পর সোমবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

    পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তার এসআই মো. মাসুদ রানা কক্সবাজার পিবিআইয়ে কর্মরত আছেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, রবিবার দুপুরে গ্রেপ্তারের পর রাত পৌনে ২টার দিকে র‌্যাব তাকে থানায় সোপর্দ করে।

    মামলার নথির বরাত দিয়ে ওসি আরো জানান, ক্রসিং এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় র‌্যাব-৭। সে সময় গাড়ির সিটের নিচ থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করে এবং ওই এসআইকে গ্রেপ্তার করে। পরে রাতে র‌্যাব গাড়ি, ইয়াবাসহ অভিযুক্ত এসআইকে পুলিশে সোপর্দ করে। থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সোমবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ