ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • চরফ্যাসনে স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জনকে অর্থদণ্ড

    চরফ্যাসনে স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জনকে অর্থদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাসনে স্বাস্থ্যবিধি না মানায় পথচারীসহ ১৬ জনকে ২ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    শনিবার (২৬ জুন) বিকালে পৌরশহরের সদর রোডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।

    সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, করোনাভাইরাস মোকাবিলায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক ব্যবহার করাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।

    এরই অংশ হিসেবে আজকে স্বাস্থ্যবিধি না মানায় পথচারীসহ ১৫টি মামলায় ১৬ জনকে ২ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ