ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ভারতের অক্সফোর্ডের টিকা বর্জন করেছে আফ্রিকান ইউনিয়ন

    ভারতের অক্সফোর্ডের টিকা বর্জন করেছে আফ্রিকান ইউনিয়ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    সাম্প্রতিক সময়ে অ্যাস্ট্রাজেনেকার টিকার রক্ত জমাট বাঁধা নিয়ে সারাবিশ্বের নেতিবাচক প্রভাবের কারণে ভারতের অক্সফোর্ডের টিকা বর্জন করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (এসিডিসি) থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। 

    জানা যায়, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা না কেনার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকান ইউনিয়ন। টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার   কারণে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া বন্ধ করছে। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের মাধ্যমে জনসন অ্যান্ড জনসনের টিকা নিবে আফ্রিকান ইউনিয়ন। যার পরিমাণ ২২০ মিলিয়ন ডোজ। সে কারণে তারা অক্সফোর্ডের টিকার ডোজ আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    সম্প্রতি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক ভার্চুয়াল সভায় এ বিষয়ে এসিডিসি’র ডিরেক্টর জন এনকেনগাসন বলেছেন, ‘আমরা কোভ্যাক্সে সঙ্গে কাজ করছি। কোভ্যাক্সের মাধ্যমেই আমরা আফ্রিকান ইউনিয়নের ৫৫টি সদস্য দেশের জন্য জনসন অ্যান্ড জনসনের ২২০ মিলিয়ন ডোজ করোনার টিকা আনতে যাচ্ছি। সে কারণে ভারতের সেরাম ইনস্টিটিউটে অক্সফোর্ডের উৎপাদিত টিকার আর কোনো ডোজ আমদানি করবো না।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ