ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • চরগাজীপুর চরে ধান রোপণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

    চরগাজীপুর চরে ধান রোপণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরগাজীপুর চরে ধান রোপণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নুরুল ইসলাম ওরুফে কান্টু ব্যাপারী  (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পরে সাত জনকে ধরে পুলিশের সোপর্দ করেছে জনতা।

    বৃহস্পতিবার (২৪ জুন) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরগাজীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তি পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডোগী গ্রামের মো. মফিজুলের ছেলে।

    প্রত্যক্ষদর্শী মো. নাছির ফরমান জানান, সকালের দিকে কামাল তালুকদার গ্রুপের নিহত কান্টু ব্যাপারীসহ বেশ কয়েকজন চর গাজীপুরে জমিতে ধান রোপণ করতে যান। লাল মিয়া গ্রুপের লোকজন তাদের বাধা দেন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কান্টু ব্যাপারী  নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। এসময় স্থানীয়দের সহযোগিতায় লাল মিয়া গ্রুপের সাত জনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

    ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ