ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা
  • বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যক্তির বসবাস এই শহরে

    বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যক্তির বসবাস এই শহরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যক্তির বসবাস চীনের রাজধানী বেইজিংয়ে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফোবর্সের সর্বশেষ বার্ষিক ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি বিলিওনিয়ার এখন বেইজিংয়ে।

    এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারির কারণে যখন বিশ্বের বিভিন্ন দেশ বিপর্যস্ত, বিশ্বের অর্থনীতি ভেঙে পড়েছে, সেই অবস্থার মধ্যেও আশার আলো দেখিয়েছে চীন। তারা খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে। একই সঙ্গে দেশটির প্রযুক্তি কোম্পানিগুলোর উত্থান এবং শেয়ার বাজার বেইজিংকে এই শীর্ষ অবস্থান এনে দিয়েছে।

    ফোর্বসের ওই সাময়িকীতে বলা হয়, গত বছর বেইজিংয়ের ধনকুবেরের তালিকায় আরও ৩৩ জনের নাম যোগ হওয়ায় শহরটিতে এখন ১০০ জন ধনকুবের আছেন। এর আগে টানা সাত বছর এই তালিকায় শীর্ষ অবস্থান ধরে রাখলেও এবার অল্পের জন্য বেইজিংয়ের চেয়ে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। ওই শহরে বর্তমানে ৯৯ জন ধনকুবের বসবাস করছেন।

    ফোর্বস জানিয়েছে, ধনকুবেরের সংখ্যায় বেইজিং এগিয়ে থাকলেও ধনকুবেরদের মোট সম্পদের পরিমাণে এগিয়ে আছে নিউইয়র্ক। বেইজিংয়ের ধনকুবেরদের চেয়ে নিউইয়র্কের ধনকুবেরদের সম্পদ এখনও ৮০ বিলিয়ন ডলার।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ