ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের
  • কৃষকদের মুখে হাসি ফোটালেন এসএম জাকির হোসেন 

    কৃষকদের মুখে হাসি ফোটালেন এসএম জাকির হোসেন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। 

    শনিবার দুপুরে ওই ইউনিয়নের সোমরাজি গ্রামে মতবিনিময়কালে স্থানীয় কৃষকরা দীর্ঘদিন পানির সেচের অভাবে চাষাবাদের সমস্যার কথা তুলে ধরেন।

    এসময় এসএম জাকির হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে তাৎক্ষনিকভাবে পানি সেচের ব্যবস্থা করেন। দীর্ঘদিনের সমস্যা সমাধান করায় হাসি ফুটেছে কৃষকদের মাঝে। 
     
    পরে বিকেলে পতাং গ্রামে স্থানীয় মানুষের উদ্যোগে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এছাড়া তিনি স্থানীয় মানুষের সাথে গণসংযোগ করেন। এসময় বরিশাল সদর উপজেলার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন এস এম জাকির হোসেন। 

    এদিকে নগরীর ইউরো কনভেশন হলে শায়েস্তাবাদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএম জাকির হোসেন। 

    শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্নার সভাপতিত্বে এসএম এসএম জাকির হোসেন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক এডভোকেট আবুয়াল মাসুদ মামুন, শায়েস্তাবাদ ইউনিয়নের ইউপি সদস্য সবুজ খান, জসিম খান, সৈয়দ আনোয়ার হোসেন, স্বপন, কাজল বেগম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। 

    এসময় আরিফুজ্জামান মুন্না বলেন, এসএম জাকির হোসেন অত্যান্ত ভালো মনের একজন মানুষ, অনেক চেয়ারম্যান দেখেছি কিন্তু জাকির ভাই সবচেয়ে ব্যতিক্রম। ইনশাআল্লাহ আগামী বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে শায়েস্তাবাদ ইউনিয়ন থেকে এসএম জাকির ভাইকে আমরা বিপুল ভোটে বিজয়ী করবো।

    প্রধান অতিথির বক্তব্য এসএম জাকির হোসেন বলেন, আমি বরিশাল সদর উপজেলায় উন্নয়নে কোন বৈষম্য করবো না। ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমি সদর উপজেলার উন্নয়নে কাজ করবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ