ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের
  • বরিশালে ট্রলি খালে পড়ে চালক নিহত

    বরিশালে ট্রলি খালে পড়ে চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জে ট্রলি খালে পড়ে সুমন হাওলাদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছে।

    শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আলী আশরাফ জানিয়েছেন।

     
    সুমন মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চর খাককাটা গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে।  

    আলী আশরাফ জানান, ট্রাক্টর ট্রলি (স্থানীয় ভাষায় হামজা) চালিয়ে মেহেন্দিগঞ্জের ধুলিয়া মধ্য চর থেকে পাতারহাট বন্দরের উদ্দেশে আসছিলেন সুমন। পথিমধ্যে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকার খাদ্য গুদাম এলাকায় পৌঁছালে রাস্তার পাশে খাদে চাকা পড়ে ট্রলি উল্টে খালে পড়ে যায়। এতে ট্রলিচালক সুমন নিচে চাপা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

    মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, হাসপাতালে নেওয়ার পর ট্রলিচালক সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ