ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ২৪ ঘন্টা খোলা থাকবে মদিনার মসজিদে কুবা

    ২৪ ঘন্টা খোলা থাকবে মদিনার মসজিদে কুবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ পবিত্র মসজিদে কুবা ২৪ ঘণ্টার জন্য খোলার নির্দেশনা দিয়েছে সৌদি আরব। রবিবার (২০ জুন) করোনা মহামারিকালে মসজিদের বিধি-নিষেধ পরিবর্তন বিষয়ক এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়। খবর আরব নিউজের। 

    খবরে জানা যায়, এখন থেকে ওমরাহযাত্রী ও মুসল্লিরা যেকোনো সময় মসজিদে এসে নামাজ আদায় করতে পারবেন। তবে মসজিদের ভেতর  সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এর আগে করোনা সংক্রমণ রোধে সৌদি সব মসজিদের মতো এ মসজিদেও নামাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এখন থেকে মসজিদটিতে আর সময়সীমা থাকবে না।

    গতকাল থেকে সৌদির মসজিদে মসজিদের বিধি-নিষেধে কিছুটা পরিবর্তন এনেছে সৌদি সরকার। এর মধ্যে দুই কাতারের মধ্যবর্তী এক কাতার ছেড়ে দেওয়ার শর্ত এবং আজান ও ইকামতের মধ্যবর্তী সময়সীমা বাদ দেওয়া হয়েছে। তা ছাড়া জুমার নামাজে আজানের আগে এক ঘণ্টা ও পরে আধা ঘণ্টা পর্যন্ত মসজিদ খোলার পাশাপাশি মসজিদে পবিত্র কোরআনের কপি রাখা যাবে। তা ছাড়া স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ইসলামী স্কলারদের আলোচনা ও পাঠদানের অনুমতি দেওয়া হয়। মসজিদের ভেতর ঠাণ্ডা ফ্রিজের পানীয় রাখার নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। 

    মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মসজিদ। মহানবী মুহাম্মদ (সা.) হিজরতের সময় মদিনায় প্রবেশের আগে এখানে অবস্থান করেছিলেন। পরবর্তী সময়ে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। বর্তমান মসজিদে নববি থেকে এর দূরত্ব প্রায় তিন-চার কিলোমিটার। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ