ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ইরান ইস্যুতে বিশ্বকে সতর্ক করলেন বেনতে

    ইরান ইস্যুতে বিশ্বকে সতর্ক করলেন বেনতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলো আবারও পরমাণু চুক্তিতে ফেরার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সতর্ক করে দিয়েছেন যেন কেউ তেহরানের সঙ্গে পরমাণু চুক্তিতে না ফেরে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর গতকাল রবিবার বেনেত তার প্রথম মন্ত্রিসভা অধিবেশন চলাকালীন টেলিভিশন বক্তৃতায় এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

    এ সময় ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ইব্রাহিম রাইসির বিজয় প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমি বলবো, পারমাণবিক চুক্তিতে ফিরে আসার আগে বিশ্বশক্তিদের জেগে ওঠার এটাই শেষ সুযোগ। তাহলেই বুঝতে পারবেন কার সঙ্গে ব্যবসা করছেন।

    ইসরায়েল ইরান সরকারকে ব্যাপক ধ্বংসের অস্ত্র রাখতে দেবে না বলেও সতর্ক করেন নাফতালি বেনেত।

    এর আগে শনিবার ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লাইয়োর হায়াত জানান, এখন পর্যন্ত ইরানের সর্বাধিক কট্টরপন্থী প্রেসিডেন্ট এই রাইসি। তিনি সতর্ক করে বলেন, নির্বাচিত এই নেতা ইরানের পরমাণু কর্মসূচিতে গতি বাড়িয়ে দিতে পারেন।

    ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেন, ‘তেহরানের কসাই’ বলে পরিচিত ইরানের নতুন প্রেসিডেন্ট কয়েক হাজার ইরানির মৃত্যুর জন্য দায়ী একজন চরমপন্থী। তিনি দেশটির পারমাণবিক অস্ত্র অর্জন ও বিশ্বজুড়ে সন্ত্রাসের প্রতি অঙ্গীকারবদ্ধ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ