ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • মণ্ডপে মণ্ডপে বিদ্যা দেবীর আরাধনা

    মণ্ডপে মণ্ডপে বিদ্যা দেবীর আরাধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা দেবীর আরাধনা হয়ে আসছে। সব বয়সের মানুষ এই পূজায় ধর্মীয় উপাচারসহ আনন্দ উদযাপন করলেও তরুণ বিদ্যার্থীদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। মৌসুমের প্রথম ফোঁটা পলাশ ও তরুণ প্রাণের উচ্ছ্বাসে মণ্ডপে মণ্ডপে পূজিত হচ্ছেন এই বিদ্যাদেবী।

    হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। 

    এ উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। মণ্ডপে মণ্ডপে চলবে বিদ্যা দেবীর আরাধনা।  

    সরস্বতী পূজা উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাণীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, এই উৎসবে ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার অংশগ্রহণ দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যেরই বহিঃপ্রকাশ। জ্ঞানচর্চার ক্ষেত্রে বাণী অর্চনার এই আবহ ছড়িয়ে পড়ুক বাংলার ঘরে ঘরে।

    আলাদা বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশে কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না। ‘ধর্ম যার যার, উৎসব সবার’– এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সব ধর্মের উৎসব আনন্দমুখর পরিবেশে একসঙ্গে উদযাপন করি।

    শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

     সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও সকালে রয়েছে অঞ্জলি দান, হাতে খড়ি ও প্রসাদ বিতরণ। বিকেলে রয়েছে ধর্মীয় আলোচনা, সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

    সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা ছাড়াও তিনি বাণী ও সুরের দেবী। তাই অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে মন্ত্র উচ্চারণ করে, বিদ্যা ও জ্ঞানের জন্য প্রণতি জানানো হবে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ