ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • লালমোহনের ২০ পরিবার পেলো নিরাপদ আশ্রয়ের ঠিকানা

    লালমোহনের ২০ পরিবার পেলো নিরাপদ আশ্রয়ের ঠিকানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ২০ টি ভূমি ও গৃহহীন পরিবার পেয়েছে সেমি পাকা ঘরের চাবি। এতে করে নিরাপদ আশ্রয়ের ঠিকানা পেলো এসব পরিবারগুলো। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় ভূমি ও গৃহহীন মানুষদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেওয়ার অংশ হিসেবে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে ২০ টি ঘরের চাবি তুলে দেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

    এসময় তিনি বলেন, সারা দুনিয়াতে এটি প্রথম এবং একমাত্র ঘটনা একসঙ্গে বিনা পয়সায় এত ঘর করে দেওয়া। এসব ঘর করে মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দুনিয়াতে একটি নজির স্থাপন করেছেন।

    উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ইউএনও আল-নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, এ্যাসিল্যান্ড জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ