ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • তজুমদ্দিনে পেটের ব্যথা সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

    তজুমদ্দিনে পেটের ব্যথা সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিন উপজেলায় পেটের ব্যথা সহ্য করতে না পেরে রুনা বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ জুন) বেলা ১১টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    স্থানীয়রা জানান, তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের মাহমুদুল হাসানের সঙ্গে ৭-৮ মাস আগে রুনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুনা বাবার বাড়ি থাকতেন। বিয়ের আগ থেকেই রুনার পেটে ব্যথা ছিল।

    বিভিন্ন চিকিৎসক দেখালেও রোগ ভালো হয়নি। রোববারও (১৩ জুন) রুনার প্রচণ্ড পেটের ব্যথা শুরু হয়। সোমবার সকালের দিকে নিজের রুমের আড়ার সঙ্গে রুনার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

    পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউর হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ রুনা আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারেরও দাবি, পেটের ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ