ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • তজুমদ্দিনে প্রতারণার দায়ে দুই বীমা কর্মকর্তা আটক

    তজুমদ্দিনে প্রতারণার দায়ে দুই বীমা কর্মকর্তা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দুই বীমা কর্মকর্তাকে প্রতারনার অভিযোগে আটক করেছে পুলিশ। রবিবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়।

    অভিযোগ সূত্রে জানা গেছে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ ইসলামী একক ডিপিএস এরিয়া ম্যানেজার যোবায়ের হোসেন জাবের ও আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম শান্ত যোগসাজশে ১০৫ জন গ্রাহকের চার লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় আব্বাসউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। 

    আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর ঢাকা প্রধান কার্যালয়ের এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট লোকমান হোসেন জানান, বীমা নীতিমালা অনুযায়ী গ্রাহকের অধিকার নিশ্চিত করে মাঠ পর্যায় কাজ করার নির্দেশনা রয়েছে। কারো অপরাধের দায় কোম্পানি নিবে না।
    থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, প্রতারণামূলক অর্থ আত্মসাৎ মামলায় দণ্ডবিধি ৪০৬/৪২০/৩৪/৫০৬ ধারায় দুইজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা নং ০৪, তারিখ ১০-০৬-২০২১


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ