ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • সৌদি আরব পৌঁছেছেন ৮৮ হাজার হজযাত্রী

    সৌদি আরব পৌঁছেছেন ৮৮ হাজার হজযাত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত ৮৮ হাজার ৭৯২ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

    সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭৮ হাজার ৯৯৪ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার ১৭৯টি ভিসা ইস্যু করা হয়েছে।

    এদিকে হজ পালন করতে গিয়ে আবদুল গফুর (৬৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৩ জন।

    গত ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। বিমানের শেষ হজ ফ্লাইট আগামী ২২ জুন। আগামী ২ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ২ আগস্ট।

    সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। 


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ